ময়মনসিংহের ত্রিশাল থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ত্রিশাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৭- ত্রিশাল আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
প্রধান অতিথি বলেন আজকে যারা সিভিল সার্ভিসে (বিসিএস)সুপারিশ প্রাপ্ত হয়েছ তোমরা একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে । দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাও দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।
এমপি আরও বলেন, ত্রিশালে নজরুল সিটির প্রজেক্টের কাজ শুরু হলে সারা বিশ্বের মানচিত্রে ত্রিশালকে ভিন্ন রূপে দেখতে পাবে।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা: মতিউর রহমান,সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, সম্মাননা পাঠ করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
অনুষ্ঠানে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সুপারিশ প্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ আয়োজন বিসিএস ক্যাডারদের আগামী দিনের চলার পথে প্রেরণা হয়ে চির অম্লান হয়ে থাকবে বলে ব্যক্ত করেন তারা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

