বিজ্ঞাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে এনসিপির পদযাত্রা ও পথসভা

দিনাজপুরের ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার বিকেলে ঢাকা মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “বিএনপির পতন রংপুর থেকেই শুরু হয়েছে। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করবে না।”

একই সভায় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “বিএনপি ভোট করে, কিন্তু গণভোট মানে না। এ ধরনের দ্বিচারিতা জনগণ মেনে নেবে না।”
আকতার হোসেন এমপি, সদস্য সচিব, এনসিপি।

একই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, “ডিসি, এসপি, ইউএনও ও ওসি যদি আবারও দলীয় পেটুয়াবাহিনীর ভূমিকা নিতে চান, তাহলে তাদের অস্তিত্ব রাখা হবে না।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : উত্তরবঙ্গের সবুজ আঙিনার বর্ষপূর্তি উদযাপন, বৃক্ষপ্রেমীদের মিলনমেলা ও চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন