গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় গাজীপুর পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে সালাম গ্রহণ করেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। তিনি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্যারেডের মান, টার্ন-আউট ও শৃঙ্খলা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের ড্রেস রুলস মেনে চলা, পেশাদারিত্ব, জনসেবায় উত্তম আচরণ, নিয়মিত প্যারেড অনুশীলন সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনও পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশন) চৌধুরী ফেরদৌস জামিল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক, ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
আর/


