মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৮ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, কাজীপুর বিওপির টহল দল কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৯ হাজার ৬০০ টাকা।
এছাড়া শেওড়াতলা মাঠে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৯ হাজার টাকা।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
আর/


