বিজ্ঞাপন

মেহেরপুরে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সেক্টর সদর দপ্তর ও ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে গাংনী উপজেলার তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০০টিরও বেশি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, পরিবেশ রক্ষা ও সীমান্ত এলাকাকে আরও সবুজ করে তুলতে বিজিবি এ উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে মেহেরপুর-কুষ্টিয়া সীমান্ত এলাকায় পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যারও আহ্বান জানাই।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন