ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো: রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর পক্ষ হতে ফটিকছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখার নেতৃবৃন্দ।
গতকাল ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছোট ছিলোনিয়া ও আরিফের বাড়ি, ৬ নং ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুর রুহুল আমিন মেম্বার বাড়ি এবং ম্যানা বাপের গোনা এলাকার বানভাসি ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রাদেশিক শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী,
চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা খালেদ সুলতানি, বামুক ফটিকছড়ি থানা শাখার সদর মাওলানা মুমিনুর রহমান, ইসলামী যুব আন্দোলন ফটিকছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি পৌর শাখার সভাপতি মহিউদ্দিন সওদাগর।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখার সভাপতি এম এম শওকত আলী আ’যমী, সেক্রেটারি মাওলানা তৌহিদুল আলম এবং অর্থ ও কল্যাণ সম্পাদক মো: মাষ্টার রাসেল।
ত্রান সামগ্রী বিতরণকালে সার্বিক সহযোগিতা করেন আজিম চৌধুরীহাট তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ আব্দুল করিম, আইএবি সুন্দরপুর ইউনিয়নের সদস্য হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন ও নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ ইদ্রিস।
পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশে চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা খালেদ সুলতানী প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে হেফাজত রাখা এবং দেশ ও প্রবাস থেকে যে সমস্ত দায়িত্বশীলগণ ফটিকছড়ি বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী এবং উপহার পৌঁছে দেওয়ার জন্য আর্থিকভাবে অংশগ্রহণ করেছেন তাদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ


