জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফটোসাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে তাঁর কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার মরহুমের কবরস্থানে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী সদস্য আজমল আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এটিএম তুরাব সাহসিকতার সঙ্গে জীবন উৎসর্গ করেছেন। জুলাই আন্দোলনে তাঁর আত্মত্যাগ দেশের সাংবাদিকতা ও মুক্তিকামী মানুষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা তুরাব হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পড়ুন : শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
সা/


