বিজ্ঞাপন

ফটিকছড়িতে ওএমএস কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়িতে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন


রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দিতে সরকার ওএমএস কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে ফটিকছড়িতে বন্যাদুর্গত মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ কার্যক্রমের মাধ্যমে সারা দেশের মতো ফটিকছড়ির সাধারণ মানুষও উপকৃত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার খোন্দকার মোস্তাফিজুর রহমান, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ,মুনসুর আলম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন : টেস্ট-ওয়ানডেতে হারের পর জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন