বিজ্ঞাপন

ইতিহাসের প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ডে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আক্রমণভাগে পুরোপুরি নিষ্প্রভ ছিল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট—অর্থাৎ ম্যাচের ১০৫ মিনিট পর্যন্তও কোনো শট নিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০৫ মিনিট পর্যন্ত শটহীন থাকার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে আর্জেন্টিনা।

স্পেনের দুর্দান্ত প্রেসিং, বল দখলে আধিপত্য এবং সুসংগঠিত রক্ষণভাগের সামনে পুরো ম্যাচেই কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হারায় লিওনেল মেসির দল।

প্রথমার্ধেও শটহীন ছিল আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধে তারা একটি শটও নিতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচের অধিকাংশ সময় স্পেনের চাপে নিষ্প্রভ থেকেই বিশ্বকাপ ফাইনাল শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা।

পড়ুন:আর্জেন্টিনাকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন