বিজ্ঞাপন

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৬ মাসে আটক ৭৩ বাংলাদেশি

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে চলতি বছরের প্রথমার্ধে বিশেষ অভিযানে ৬৪১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড। ‘অপ টারিং ওয়াবাসান কেলান্তান’ নামক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন জিওএফ সাউথইস্ট ব্রিগেডের কমান্ডার এসএসি আহমদ রাজজি হোসেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৫০৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী রয়েছেন, যারা মোট ১০টি দেশের নাগরিক।

আটককৃতদের মধ্যে মিয়ানমারের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি—৪২৮ জন। এর বাইরে ৭৩ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশীয়, ৩৮ জন থাই, ২১ জন চীনা, ১৯ জন ভারতীয়, ১৬ জন নেপালি, চারজন ভিয়েতনামী, দুজন পাকিস্তানি এবং একজন নাইজেরিয়ান নাগরিক রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে তাদের আটক করা হয়।

পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন