বিজ্ঞাপন

শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ শরিকদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

পড়ুন : সাইফুজ্জামানের বাসায় ফের দুদকের অভিযান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন