বিজ্ঞাপন

আজ নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ি স্পোর্টস-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ মঙ্গলবার (২১ জুলাই)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মাধ্যমে শুরু হবে এ আয়োজন। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

এবারের প্রতিযোগিতায় রয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসসহ মোট আটটি ডিসিপ্লিন।

আনুষ্ঠানিক উদ্বোধনের দিনই সাঁতারের পাশাপাশি কাবাডি ও ক্রিকেটেও মাঠে নামবেন প্রতিযোগীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশন—এই ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিভিন্ন ইভেন্ট।

আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। সেদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যদিও আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সোমবার ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের প্রতিযোগিতা শুরু হয়েছে। মিরপুরে অনুষ্ঠিত বালকদের বিভাগের ম্যাচে রংপুর ও ঢাকা অঞ্চল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় টসের মাধ্যমে নির্ধারণ করা হয় ফলাফল। প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে টসে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রংপুর। দিনের অন্য ম্যাচে একইভাবে খুলনাকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ঢাকা অঞ্চল।

বালিকাদের বিভাগেও বৃষ্টির কারণে টসেই নির্ধারিত হয়েছে ম্যাচের ফল। সেখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সিলেট।

পড়ুন: বিশ্বকাপ জয় নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন