মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরান। এ খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।
মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ কমে ৮৮ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি। এ সময় প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম ছিল ৮২ দশমিক ৪৭ ডলার।
এর আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের সীমা অতিক্রম করেছিল, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায় ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতার খবর তেলের বাজারে কিছুটা স্বস্তি তৈরি করলেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হুথিদের হুমকি এখনো বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগ হিসেবে রয়েছে।
পড়ুন: সারা দেশে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত
আর/


