বিজ্ঞাপন

সুবিধাবঞ্চিত তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা

গাজীপুরসহ দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত তরুণ তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে ইউসেপ বাংলাদেশ।

‎সোমবার (২০ জুলাই) গাজীপুরের কোনাবাড়ীতে অনুষ্ঠিত এ কর্মশালায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরি এবং সুবিধাবঞ্চিত তরুণ তরুণীদের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎কর্মশালায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। তাই পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তুলতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎ইউসেপ বাংলাদেশ গাজীপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. হুমায়ুন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চিফ অপারেটিং অফিসার এবং ইউসেপ বাংলাদেশের এমপ্লয়ার্স কমিটির সভাপতি এম. নূর-ই-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডওয়েভ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কনসালট্যান্ট অসীম মণ্ডল। এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী এবং ইউসেপের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণীসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

বক্তারা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে একদিকে যেমন শিল্পখাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণ হবে, অন্যদিকে সমাজে বেকারত্ব হ্রাস এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
‎কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তারা সুবিধাবঞ্চিত তরুণ তরুণীদের কর্মসংস্থান নিশ্চিত করতে ইউসেপ বাংলাদেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন