পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানবিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
রবিবার (২১ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর দপ্তর সেনা রিজিয়নে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়।
সহায়তার মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লেখাপড়ার সুবিধার্থে একটি ল্যাপটপ প্রদান, সাপ্তাহিক ম্যাগাজিন রূপসী কাপ্তাই – রাঙ্গামাটি পত্রিকাকে একটি মনিটর প্রদান, খাগড়াছড়ি জেলার ১০ জন অসহায় ও অস্বচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, ৪ জন অসহায় ব্যক্তিকে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান ঢেউটিন ও নগদ অর্থ, ২ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা, খাগড়াছড়ি বায়তুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য একটি সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার মেরামত কাজের জন্য আর্থিক সহায়তা।
উপকারভোগীরা এ সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি রিজিয়ন। এসব উদ্যোগে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে মনে করেন।
পড়ুন : সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা
সা/


