বিজ্ঞাপন

আগামী বছর থেকে আর পেঁয়াজ আমদানি করবো না: এমপি শান্ত

আগামী বছর থেকে আমরা আর পেঁয়াজ আমদানি করবো না। কৃষি বান্ধব এই সরকার কৃষক ও কৃষির জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কৃষকদের উন্নয়নে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ চাষীদের মাঝে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার উপজেলা মিলনায়তনে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান (শান্ত) এয়ার ফ্লু মেশিন বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা সব সময় জনগণের পাশে আছি। প্রধানমন্ত্রীর নির্দেশ, দেশ ও মানুষের উন্নয়নে সরকার সব সময় ছিল আছে এবং থাকবে।

পর্যায়ক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (২০২৪/২৫) ত্রাণ সামগ্রী, ঢেউ টিন ও চেক বিতরণ, বৃক্ষরোপণ ও রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ, হরিরামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আবজাল হোসেন, হরিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, গালা ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাস প্রমুখ।

পড়ুন : সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন