আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর ঘাটাইল সিডিপির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বিজ্ঞান মেলা। এতে ঘাটাইল ও গোপালপুর উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সব প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান ।
উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত স্টলগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন দেখে তাদের ভূয়সী প্রশংসা করেন।
সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,ভেংগুলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম,সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মোঃ রফিকুল ইসলাম খান,পোড়াবাড়ি পাবলিক ফাযিল মাদ্রাসার সুপার মোঃ জাহিদুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ,গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্য থেকে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হয় নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দিয়ে। পাশাপাশি অংশগ্রহণকারী বাকি ৬টি দলকেও দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার ও ক্রেস্ট।
গুড নেইবারস বাংলাদেশ সবসময়ই শিশু-কিশোরদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও প্রযুক্তি চর্চাকে উৎসাহিত করে আসছে। আয়োজকদের আশা, এ ধরনের মেলা শিক্ষার্থীদের ভাবনার বিকাশ ও ভবিষ্যতে নতুন কিছু উদ্ভাবনে বড় অনুপ্রেরণা যোগাবে।
পড়ুন : চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
সা/


