বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অধীন দেশের ৪৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সিটি ইউনিভার্সিটি ছাত্রদলেরও ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ইয়ালিদ নাঈম, সাধারণ সম্পাদক হিসেবে মো. লিংকন মিয়া। … নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো:লিংকন মিয়া বলেন, “ছাত্রদের অধিকার আদায়ে এবং ক্যাম্পাসের গঠনমূলক কাজে আমি সর্বোচ্চ চেষ্টা করব। নেতৃত্বের এই নতুন দায়িত্ব ছাত্রসমাজের প্রতি অর্পিত একটি পবিত্র দায়িত্ব। ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি সর্বদা কাজ করে যাব।” তিনি এই দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
ইতিপূর্বে সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক কাশিমপুর থানা আওতাধীন ১ নং ওয়ার্ড ছাত্রদলের ২০২২ সালের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি’র দুঃসময় বিভিন্ন হামলা/মামলার স্বীকারের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়।
পড়ুন : চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
সা/


