বিজ্ঞাপন

প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীরা ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, খেলাধুলার মাধ্যমে এর সমাধান হতে পারে। সেই সঙ্গে শিক্ষকদেরও ক্লাসে নজরদারি বাড়ানো উচিত।

তিনি বলেন, যেসব শিক্ষক সময়মতো স্কুলে যান না, পাঠদানে মনোযোগ নেই, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপজেলা শিক্ষা অফিসারদের স্কুলে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন তিনি। এ ছাড়া, আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

পড়ুন : ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন