বিজ্ঞাপন

গাংনীতে ডেঙ্গু ও সর্প দংশন সংক্রান্ত সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ডেঙ্গু ও সর্প দংশন সংক্রান্ত সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা মডেল মসজিদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত কর্মশালায় সভাপত্বিত করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো ইশাতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিয়র রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের মসজিদ ভিওিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক শিক্ষিকাগণ।

এ সময় বক্তারা বলেন, মশা নিধন ও বংশবৃদ্ধি কমাতে বাড়ির আঙ্গিনা পরিষ্কার, বাগানের টবে জমা থাকা পানি প্রতিনিয়ত পরিষ্কারসহ করা এবং রাতে মশারি টাঙ্গিয়ে ঘুমানোর পরামর্শ দেন। এছাড়াও সাপে কাটা রোগীকে ওঝা কে না দেখিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন বক্তারা।

পড়ুন : সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন