বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় অরিজিৎ এর প্রতিবাদ

ফের উত্তাল ভারতের রাজধানী দিল্লি। শহরজুড়ে চলছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন। সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করেছে তারা। ওই বিক্ষোভে সমর্থন দিয়েছেন অনেক তারকা ও প্রভাবশালী ব্যক্তি। তবে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিষয়টি নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। ফুঁসছেন বলিউড তারকারাও।

বিজ্ঞাপন

এই সমালোচনায় সামিল হলেন বলিউডের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এক্স হ্যান্ডেলে জোরালো প্রতিবাদ জানিয়েছেন তিনি, খবর আনন্দবাজারের।

অরিজিৎ লিখেছেন, ‘শিক্ষার্থীদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন?’

এখানেই শেষ নয়। ক্ষোভ প্রকাশ করে অরিজিৎ আরও লেখেন, ‘সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব! একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

অরিজিতের এই পোস্টে তাকে সমর্থন জানিয়েছেন অনুরাগীরা। প্রথম সারির তারকারা এই আন্দোলন ও পুলিশের হামলা নিয়ে কবে মুখ খুলবেন, অনেকেই তার অপেক্ষায় ছিলেন। এমন পরিস্থিতিতে অরিজিতের এই মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে।

প্রসঙ্গত, ককরোচ পার্টির ওই আন্দোলনে সামিল হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার বিপরীতেও বলিউডের কয়েকজন তারকা প্রতিবাদ জানিয়েছেন।

পড়ুন : সংসদে সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার হচ্ছে: টিআইবি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন