বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে সোনাক্ষী সিনহার ক্ষোভ

ভারতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) নেতৃত্বাধীন বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর পুলিশের কথিত লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের কয়েকটি ছবি শেয়ার করে তিনি ঘটনাটি নিয়ে কথা বলেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সোমবার (২০ জুলাই) নিজের পোস্টে সোনাক্ষী লেখেন, ২০ জুলাই অনেক মানুষের হাড় ভেঙেছে, আর ভেঙেছে পুরো দেশের হৃদয়। এটা মনে রাখবেন।

বিজ্ঞাপন

এর আগেও আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর-মন্তর থেকে পুলিশ সরিয়ে নেয়ার ঘটনায় সরব হয়েছিলেন এই অভিনেত্রী। ২২ দিনের অনশন শেষে পুলিশি অভিযানের পর ওয়াংচুককে হাসপাতালে নেয়া হলে সোনাক্ষী এ ঘটনার সমালোচনা করেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, সোনম স্যারের সঙ্গে যা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি। তিনি নিরাপদ আছেন এবং তার স্ত্রী পাশে আছেন এটা জেনে ভালো লাগছে। গত কয়েক দিন ধরে আমি তাকে এবং তার সঙ্গে থাকা হাজারো মানুষকে দেখেছি।

তিনি আরও বলেন, তারা পুরো সময় শান্তিপূর্ণভাবে, সম্মান বজায় রেখে এবং কোনো ধরনের সহিংসতা ছাড়াই নিজেদের দাবি তুলে ধরেছেন। দেশের শক্তি যে তরুণদের মধ্যেই রয়েছে, তা তাদের দেখেই বোঝা যায়। সব প্রতিকূলতার মধ্যেও তারা যেভাবে নিজেদের বিশ্বাসে অটল থেকেছে, তা সত্যিই প্রশংসনীয়।

এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা নিয়ে কথা বলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও। ইনস্টাগ্রামে তিনি লেখেন, আজ যা হয়েছে, তা খুবই দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, তাদের দাবিগুলো শুনুন। মানুষের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ। উল্লেখ্য, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। তবে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

পড়ুন : ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবে না: ইসি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন