বিজ্ঞাপন

মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক মো. কামাল হোসেন উপাধ্যক্ষ পদে পদায়ন

মাদারীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. কামাল হোসেন উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গত ২১ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নির্ধারিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্ন বেতন ও বেতনক্রমে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে মাদারীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত মো. কামাল হোসেনকে একই কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর এই পদোন্নতি ও নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন। কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পড়ুন : ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবে না: ইসি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন