রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১/ই নম্বর বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন বুলেট ওই এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত শাহাদত হোসেনের ছেলে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের মাথায় একাধিক ছুরিকাঘাতের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
পড়ুন: লাল কার্ডের পর মুখ খুললেন এনজো
আর/


