দিনাজপুরের খানসামায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন।
দিনাজপুরে বুধবার সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের টংগুয়া বড়বাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত রুসুল করিম বাবু (৩৫) নীলফামারী সদর উপজেলার টুপামারী শাহপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।স্বজনদের দাবি, যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক রুসুল করিম বাবু। দুর্ঘটনার সময় অটোরিকশায় আটজন যাত্রী ছিলেন। আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
খানসামা থানার ওসি আব্দুল বাসেত সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন
সা/


