ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দুপুর ১২টা ৪০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ধামরাই ফায়ারসার্ভিস স্টেশন অফিসার আল আমিন খান জানায়, দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে রাস্তা সরু থাকায় প্রায় ১ কিলোমিটার পথ পায়ে হেঁটে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। তবে ঘটনা স্থলে পৌছানোর পর খুব দ্রুত সময়ের মধ্যেই সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এঘটনা প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছি আল্লাহর রহমতে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পড়ুন : ব্যক্তি পর্যায়ে করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু
সা/


