বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জাতীয় সংসদের পতাকা গ্রহণ করলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মানসূচক উপহার হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের পতাকা গ্রহণ করেছেন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণের পর তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে তিনি অঙ্গীকারবদ্ধ।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, “মানুষের আস্থা ও ভালোবাসাই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করে যেতে চাই। প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা ও সম্মান প্রদর্শন করেছেন, তা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাবেন।

পড়ুন : জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে ৩৮.৬ শতাংশ মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন