বিজ্ঞাপন

মাদক সেবনের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জে কাটাবুনিয়া এলাকায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ঘটনায় তাসলিমা বেগমের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর ১২টা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল হাকিম খান। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ছোট ছেলে আব্দুর নয়ন খান, মামাতো ভাই মোঃ রাসেল তালুকদার।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ২ জুলাই বিকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কে কে পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাসলিমা বেগমের ছেলে মোঃ মাহিম মাদক সেবন করছিলেন। মাদক সেবনকারীর বিরুদ্ধে
কাটাবুনিয়া এলাকার আব্দুল হাকিম খানের ছেলে আব্দুল নয়ন খান প্রতিবাদ করায় নয়নের উপর হামলা চালিয়ে আহত করা হয়। এ সময় নয়নের পিতা ঠেকাতে তাকেও মারপিট করা হয়। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নয়ন খান পোলেরহাট আলহাজারিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। আহত নয়ন অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলতুবুরুজ বাড়ি গ্রামের কে কে পোলেরহাট বাজারে মোঃ মুন্না খানের নেতৃত্বে মারুফ শিকদার, মাহিম খান, শান্ত শেখসহ ২০/৩০ জনের একটি দল আমার উপর হামলা চালানো হয়।

এদিকে এ হামলার ঘটনায় এলাকায় মাদক সেবনকারী মাহিমের মাতা তাসলিমা বেগম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মোড়েলগঞ্জ থানায় একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন (যার নং-০৫ তাং-৪/৭/২০২৬)। এ মামলায় আমার চাচাতো ভাই কামাল খান, আমার ছেলে আব্দুল নয়ন খান ও প্রতিবেশী আঃ কালামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ১১ জুলাই মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার পোলেরহাটের রামচন্দ্রপুুর ইউনিয়নের কাটাবুৃনিয়া গ্রামে তাসলিমা বেগম গংদের বিরু্েদ্ধ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এদিকে মাদক ব্যবসায়ী মুনা খান সম্প্রতি কাবুল মোল্যা হত্যা মামলায় জেল খেটে বের হয়ে এলাকায় বহাল তবিয়তে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মুন্নার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। মুন্না এলাকা মূর্তিমান আতঙ্ক। এলাকার সচেতন মহল এলাকার কবল থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হন্তক্ষেপ কামনা করেছেন।

পড়ুন :

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন