বিজ্ঞাপন

ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ ৬ মাদক মামলার আসামি বাবু গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক মামলার আসামি পেশাদার এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার্স ইনচার্জ সাইদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর পূর্ব বুধবার (২২ জুলাই) দুপুরের দিকে ধামরাই উপজেলার আমিন মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামি হলেন, ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মো: আব্দুল জলিলের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে বাবু (৩০)। এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী নামে পরিচিত। এর পূর্বেও তার নামে আরো ৬টি মাদক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে ধামরাই থানার আমিন মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মো. হাবিবুর রহমান ওরফে বাবু (৩০) নামে ওই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন : চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন