ঢাকার সাভারে ৮ বছর বয়সী দুই মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যাক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গত রাতে সাভার পৌরসভার বক্তারপুর এলাকা থেকে তাকে পুলিশে তুলে দেয়া হয়। এঘটনায় আজ ভোর রাতে সাভার থানায় এক শিশুর বাবা ধ*র্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে। মামলায় ওই ব্যাক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মোঃ উত্থান মিয়া ওরফে হরি, বক্তারপুর পোড়াবাড়ি এলাকার মৃত ইছক আলীর ছেলে ও পেশায় সাপুরে।
মামলা সুত্রে জানা যায়, শিশু দুটি গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ীর অদূরে বংশী নদীর পাশের খোলা মাঠে খেলতে ছিল। ওই সময় হরি শিশুদুটিকে টাকা পয়সা ও কিছু জিনিসপত্র কিনে দেয়ার লোভ দেখিয়ে তার বাড়ীতে নিয়ে যায় এবং ধ*র্ষন চেষ্টা করে। সেখান থেকে এক শিশু অভিযুক্তের হাতে কামর দিয়ে দৌড়ে এসে স্থানীয়দের বিষয়টি খুলে বলে৷ পরে স্থানীয়রা অভিযুক্তের বাড়ীতে গিয়ে অপর শিশুকে উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত পালিয়ে যায় পরে স্থানীয়রা রাত পৌনে আটটার দিকে তাকে খুজে বের করে এবং গণপিটুনি দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মোঃ শহিদুজ্জামান বলেন, দুই শিশুকে ধ*র্ষন চেষ্টার অভিযোগ এক ব্যাক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তাকে সাভার উপজেলা সাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এক শিশুর বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন:চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু
ইমি/


