রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা ও সদর উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত গণজাগরণ ও পদযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম বলেন, যে সরকার ৫ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না সেই সরকার দেশের কি পরিবর্তন করবে। একজন যোগ্য অভিভাবক সুলভ ব্যক্তিকে দেশের মানুষ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।
সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, এক মায়ের পেটে জন্ম নেয়া দুই জমজ ভাইয়ের একজন যদি অবৈধ হয়, তাহলে আরেকজন কীভাবে বৈধ হয়? যদি গণভোট অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ, তারেক রহমানের সরকারও অবৈধ। জনগণকে ধোঁকা দেয়া হয়েছে। তাই অতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহসভাপতি হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মীসহ স্থানীয় নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর : বিএনপি মহাসচিব
সা/


