বিজ্ঞাপন

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ৬

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৪ জুলাই)সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় নিহত হয় জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ১০ বছর বয়সী তুহিন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত তুহিনের বাবা বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে জানা গেছে।

অন্যদিকে,সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাইক্রোবাসচালক এ কে মোস্তাফিজুর রহমান। তিনি ঢাকা মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা। জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

পড়ুন : হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন