বিজ্ঞাপন

নেত্রকোনায় যুবলীগের মিছিল, পুলিশ বলছে ছড়ানো ভিডিওটি পূর্বের

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিলের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুক্রবার (২৪ জুলাই) মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হলেও, স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত পুরনো ভিডিও’র পুনরাবৃত্তি বলে নিশ্চিত করেছে।

সর্বশেষ ২০২৩ সালে ২৫ সেপ্টেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের গঠিত কমিটির উপ-দ্প্তর সম্পাদক শাকিল হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করেন। এই ভিডিও’র ক্যাপশনে লেখা হয়- নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নেত্রকোনা জেলা যুবলীগ নেতা সাদেক আহমেদ নিরবের নেতৃত্বে নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি ক্যাপশনে সড়কের নাম থাকলেও মিছিলটির সময় ও স্থানের নাম উল্লেখ করেননি।

ভিডিওটিতে দেখা যায়, হাত উঁচিয়ে বেশ কিছু দলীয় স্লোগান দিতে এবং ব্যানারে ‘আওয়ামী লীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার’, ‘রাজবন্দীদের মুক্তি’ ও ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ’ সম্বলিত লেখা দেখা গেছে।

এই ভিডিও এবং মিছিলের খবরের সত্যতা যাচাই করতে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দেন।

ওসি আবুল খায়ের জানান, “আজ (২৪ জুলাই) নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এমন কোনো মিছিল বা সমাবেশের ঘটনা ঘটেনি। পুলিশ তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বেশ পূর্বের।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ সরকার কর্তৃক নিষিদ্ধ। নিষিদ্ধ সংগঠনের অস্তিত্ব কিংবা সক্রিয়তা প্রমাণ করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরনো ভিডিও’র গায়ে আজকের তারিখ বসিয়ে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তীতে আইনশৃঙ্খলা বিধিমালার আলোকে আওয়ামী লীগ ও যুবলীগসহ এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড ও তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

বিজ্ঞাপন

পড়ুন : মানবিক উদ্যোগে চর মিরপুরে খাল পারাপারের নৌকা দিলেন হাজী আব্দুস সাত্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন