বিজ্ঞাপন

পিরোজপুরে কৃষক দলের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পিরোজপুরের মুক্তারকাঠী বাইপাস সড়কে এ কর্মসূচির উদ্বোধন হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার অংশ হিসেবে কৃষক দলের দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন তালুকদার। সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিব খান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। কর্মসূচির আওতায় পিরোজপুর জেলায় পর্যায়ক্রমে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মানুষের বেঁচে থাকার জন্য গাছ লাগানোর বিকল্প কিছু নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন