বিজ্ঞাপন

ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘আমরা কজন’

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে ফাইনাল ম্যাচে লোহাগাড়ার ‘আমরা কজন’ দল বালিয়াডাঙ্গীর ‘মোরলহাট’ দলকে টানা ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা নগদ অর্থের পাশাপাশি ট্রফি ও ক্রেস্ট প্রদান করা হয়।

টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি ছিলেন সাবেক খেলোয়াড় মো. ফারুক হোসেন,টুর্নামেন্টের আয়োজক মেসার্স গার্ডেনিয়ার প্রোপাইটর মো. নূর-এ-শাহাদাৎ (স্বজন)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক মো. মাসুদ রানা। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন