বিজ্ঞাপন

শাহজালালে থাইল্যান্ড থেকে পাচারকৃত ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে বিমানবন্দরের নিচ তলার আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম দুপুর ১টা ৩০ মিনিটে গ্রীন চ্যানেলে অবস্থান নেয়।

এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইট নং- TG321 যোগে আসা ভারতীয় নাগরিক মো. জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ২১টি পলি প্যাকেটে মোট ১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ___
১. ২১টি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা
২. ১টি ভারতীয় পাসপোর্ট (নম্বর: AK896800)
৩. ১টি বোর্ডিং কার্ড
৪. ১টি ওপ্পো (OPPO) স্মার্টফোন, জিও ইন্ডিয়া সিমসহ

জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডিএনসিকে জানান, বাংলাদেশে ২/৩ দিন অবস্থান করে পরে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল।

ডিএনসি জানিয়েছে, অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, মামলা ২৯

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন