বিজ্ঞাপন

মারা গেছেন অভিনেতা মাইক প্রিস্টন

অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’–এ প্যাপাগ্যালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা মাইক প্রিস্টন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। যদিও তিনি গত ৮ জুন মারা যান, বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

বিজ্ঞাপন

ভ্যারাইটি–র প্রতিবেদনে বলা হয়েছে, প্রিস্টনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী জোসি প্রিস্টন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

জন্মগত নাম জ্যাক ডেভিস হলেও বিনোদন জগতে তিনি পরিচিত ছিলেন মাইক প্রিস্টন নামে। অভিনয়ে আসার আগে পঞ্চাশের দশকের শেষ দিকে যুক্তরাজ্যে চার্ট-সফল সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান। তার তিনটি গান টপ–৪০ তালিকায় জায়গা করে নিয়েছিল।

পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। নাইটক্লাব গায়ক হিসেবে কাজ করার পাশাপাশি উপস্থাপনা করেন জনপ্রিয় অনুষ্ঠান ‘ইন মেলবোর্ন টুনাইট’। এরপর অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি সিরিজ ‘হোমিসাইড’–এ গোয়েন্দা বব ডেলানি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

অভিনয়জীবনে ‘বেলবার্ড’, ‘ডিকসন অব ডক গ্রিন’, ‘চপার স্কোয়াড’, কপ শপসহ একাধিক টেলিভিশন সিরিজে কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে ১৯৬৯ সালের ‘স্টোনি’ দিয়ে অভিষেক হলেও সবচেয়ে বেশি পরিচিতি পান ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’–এ বসতি স্থাপনকারীদের নেতা প্যাপাগ্যালো চরিত্রে অভিনয় করে।

এ ছাড়া ‘মেন্টালস্টর্ম: দ্য ডিস্ট্রাকশন অব জারেড সিন’ এবং ‘হট পারস্যুট’–এর মতো প্রযোজনাতেও অভিনয় করেছেন প্রিস্টন। আশি ও নব্বইয়ের দশকে ‘ল অ্যান্ড অর্ডার’, ‘হাইল্যান্ডার’, ‘সুপারবয়’, এলিয়েন নেশনসহ ডজনখানেক জনপ্রিয় সিরিজে অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাকে।

তার ক্যারিয়ারের শেষ কাজ ছিল ২০০২ সালে মুক্তি পাওয়া ভিডিও গেম ‘দ্য গেটওয়ে’–এ কণ্ঠ দেওয়া।

পড়ুন : দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন