বিজ্ঞাপন

ঢাকা-আরিচা মহাসড়কে ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ২

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিকল যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একের পর এক চারটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) সকালে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তাদের একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।

অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। আবাস ও সুজয় একই পরিবারের ফুপাতো-মামাতো ভাই।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই থানার এসআই তারেক বলেন, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ইসলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে দুর্ঘটনার বিস্তারিত জানা গেছে। তবে তখনও পুলিশ হাসপাতালে যেতে পারেনি। বর্তমানে ঘটনাস্থলে কাভার্ডভ্যান, বাস ও মোটরসাইকেল রয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে পুলিশের অধিক্ষেত্রে, তাই তারাই পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

পড়ুন: ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক না করলে সৌদির পারমাণবিক চুক্তি এগোবে না: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন