বিজ্ঞাপন

অবশেষে নতুন ক্লাবে ভোজিনিয়া

বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে চমকে দেয়া কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার নতুন ঠিকানা চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো। ৩৯ বছর বয়সী এই গোলকিপারের সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছে ক্লাবটি। বিশ্বকাপে আলো ছড়ানোর পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাবের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার ফুটবলে নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের সঙ্গে সম্পর্ক শেষ করে ফ্রি এজেন্ট হওয়া ভোজিনিয়ার সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছে কোলো কোলো।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়াকে স্বাগত জানিয়ে কোলো কোলো লিখেছে, “স্বাগতম, আমরা তোমার অপেক্ষায় আছি।” ঘোষণার পরই ক্লাবটির সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

ক্লাবটির সভাপতি অনিবাল মোসা জানিয়েছেন, ভোজিনিয়ার সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি চিলিতে পৌঁছাবেন। এরপর মেডিকেল পরীক্ষা শেষে সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতেই অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে টেনেছে কোলো কোলো।

২০২৬ বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক অসাধারণ সেভ করে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন ভোজিনিয়া। তার দুর্দান্ত নৈপুণ্যই তাকে বিশ্ব ফুটবলের অন্যতম হট কেকে পরিণত করেছে।

কোলো কোলোর জার্সিতে ভোজিনিয়া খেলবেন আর্জেন্টাইন কোচ ফার্নান্দো ‘এল তানো’ অর্তিজের অধীনে। ড্রেসিংরুমে তার সতীর্থ হিসেবে থাকবেন চিলির কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ আর্জেন্টিনার কয়েকজন অভিজ্ঞ ফুটবলার।

পড়ুন : রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় যে চার নাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন