বিজ্ঞাপন

সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, থানায় মামলা

​সিরাজগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে টাকার লোভ দেখিয়ে কবরস্থানের ঝোপঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আলম শেখ (৫২) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে কামারখন্দ উপজেলার তেঘরি গ্রামের এই ঘটনা ঘটে। আলম শেখ একই গ্রামের মৃত বারিক সেখের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শুক্রবার (২৪ জুলাই) ১১ জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় ধর্ষণ ও মারপিট করায় মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩২ বছরের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আলমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর মা বলেন, তেঘরি গ্রামের স্থানীয় কবরস্থানের পাশে আমার মেয়ে বসে ছিলেন। হঠাৎ মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে কবরস্থানের ঝোপঝাড়ের কাছ থেকে আলমকে বেরিয়ে আসতে দেখি। মেয়ের সন্ধান জানতে চাইলে আলম আমাকে গালিগালাজ করে চলে যায়। পরে ঝোপঝাড়ের ভেতর মেয়েকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করি এবং সে ধর্ষণের বিষয়টি আমাকে জানায়। ঘটনার পর থেকে অভিযুক্ত আলম ও তার সহযোগীরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য আমার পরিবারকে চাপ দিয়ে আসছিল। এই ঘটনায় থানায় ধর্ষণ মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, এর জের ধরে গত বৃহস্পতিবার রাস্তায় আমার ছেলের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। হামলায় তার মাথা, পিঠ ও পায়ে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার শ্যালককেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তারা দুজনই চিকিৎসাধীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন।

পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না ভারতের আন্দোলন, আরও ৩ দাবি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন