মকবুল হোসেন পাইক। রূপসা পাড়ের ছেলে। মায়াময় রূপসার সবুজ শ্যামল প্রকৃতির নরম কাদামাটি জলের মাঝে জন্ম। অতি সাধারণ সাদামাটা একটি পরিবারে বেড়ে ওঠা । তিনি কবিতা লিখেন আবার আবৃত্তিও করেন। এবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কয়েকটি কবিতা লিখেছেন।
কবিতাগুলোর শিরোনাম হচ্ছে, নয় কোন অবাক ইতিহাস, জনতার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নেতা আসবেন, যে দিন নেতা আসবেন। এগুলো লেখার পাশাপাশি আবৃত্তিও করেছেন মকবুল হোসেন পাইক। তিনি আগে থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। এবার কিংবদন্তী কয়েকজনকে নিয়ে কবিতা লেখায় পাচ্ছেন প্রশংসা।
মকবুল হোসেন পাইকের লেখা রূপসা পাড়ের ছেলে বইটি আলোচিত হয়। মায়াময় রূপসার সবুজ শ্যামল প্রকৃতির নরম কাদামাটি জলের মাঝে জন্ম তার। অতি সাধারণ সাদামাটা একটি পরিবারে বেড়ে ওঠা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

