রাজধানীর একটি হোটেলে আজ শনিবার আন্তর্জাতিক মানের আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে থাইল্যান্ডের থুনবুড়ি বামরুৎমুয়াং হাসপাতালে বিশেষ এক সেমিনারের আয়োজন করে।
রাজধানীর লেকশোর হাইট রেস্টুরেন্টে আয়োজিত এই প্রোগ্রামে চিকিৎসক, কর্পোরেট ব্যক্তিত্ব ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাসহ নানা পেশার প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি তুলনামূলক সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা পাওয়ার বিষয়টি জানানো হয়।
বক্তারা জানান, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে অন্য যেকোনো আন্তর্জাতিক হাসপাতালের চেয়ে ব্যাংককের এই হাসপাতালে তুলনামূলক কম খরচে মিলবে বিশেষায়িত চিকিৎসা।
অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়- এখন থেকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করবে কেয়ার ট্রিপ, যা বাংলাদেশি রোগীদের বিদেশে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে করবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
পড়ুন : বিগত সরকারের সময়ে সীমাহীন দুর্নীতিতে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা: স্বাস্থ্যমন্ত্রী


