সিরিয়ার পূর্বাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। রাজধানী দামেস্কগামী গুরুত্বপূর্ণ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্কের সংযোগ স্থাপন করেছে। মহাসড়কের আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় কবলিত বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অপর বাসটিতে সাধারণ যাত্রীরা ভ্রমণ করছিলেন।
পড়ুন: নিউইয়র্ক টাইমসের রিপোর্ট: ইরানে মার্কিন হামলা বন্ধের পেছনে ইন্টারসেপ্টর সংকট
আর/


