অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সংসারে এসেছে নতুন অতিথি। প্রথম সন্তান কন্যা কৃষভির পর এবার পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ফটোশুটের ছবি প্রকাশ করেন কাঞ্চন ও শ্রীময়ী। ছবিতে কাঞ্চনের কাঁধে দেখা যায় তাদের মেয়ে কৃষভিকে। অন্যদিকে অন্তঃসত্ত্বা অবস্থায় ছবিতে পোজ দেন শ্রীময়ী। সেই পোস্টের ক্যাপশনেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানান তারা।
ক্যাপশনে তারা লেখেন, তাদের হৃদয় ও ঘর আরও ভালোবাসায় পূর্ণ হয়েছে। কৃষভির ছোট ভাই কৃষিভ তাদের জীবনে এসেছে। তিনজনের পরিবার এখন চারজনে পূর্ণ হয়েছে। নতুন এই আশীর্বাদকে স্বাগত জানিয়ে পরিবারের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করেন তারা।
কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভির বয়স এখন ১৯ মাস। তার পর এবার পরিবারে এসেছে পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: মিসাইলের মজুত শেষ হওয়ার শঙ্কার ইরানে মার্কিন হামলা বন্ধ
আর/


