বিজ্ঞাপন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে ঘিরে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

রোববার সকালে স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।

এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকারী দল স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রস্তুত রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার জন্য সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দলের সদস্যরাও সেখানে অবস্থান নিয়েছেন। এ ছাড়া প্রধান ফটকসহ স্মৃতিসৌধের অভ্যন্তরীণ অংশের পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন কর্মীরা।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ও স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। সফর উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সাভার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্ম পরিহিত অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: মিসাইলের মজুত শেষ হওয়ার শঙ্কার ইরানে মার্কিন হামলা বন্ধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন