মাংস ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় সদর উপজেলার ইটাখােলা ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভাগী সােহেল পারভেজ নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযােগ দাখিল করেছেন।
জানা গেছে, ১৯ জুলাই রাতে ওই বাজারের মাংস ব্যাবসায়ী সােহেল পারভেজ এর কাছে অভিযুক্ত শামসুজ্জামান ও আশরাফ আলীসহ আরাে কয়েকজন পূর্বের বকেয়া টাকা দাবী করে পথরােধ করেন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সােহেল পারভেজকে বেদম মারপিট করে তার পকেটে থাকা গরু কেনার দুই লক্ষাধীক টাকা ছিনিয়ে নেয় দুর্বত্তরা। এসময় সােহেল পারভেজের চিৎকারে স্থানীয় বেঁশ কয়েকজন এগিয়ে এলে দুর্বত্তরা পালিয়ে যান। এঘটনায় গত ২১ জুলাই নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযােগ দাখিল করা হয়েছে। অপর দিকে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ বসলেও উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত আশরাফ আলী সেখান থেকে পালিয়ে যান। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, অভিযােগটি তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন:এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট
ইমি/


