বিজ্ঞাপন

সিরাজগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক, ৫টি মোটরসাইকেল উদ্ধার

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। এসময় তাদের নিকট থাকা চুরি হওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের মোঃ জামাত প্রামানিকের সন্তান মোঃ মনিরুল ইসলাম (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) এবং মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ বেল্লাল হোসেন (৩০)।

রবিবার (২৬ জুলাই) বিকালে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে একটি কালো রংয়ের ১৫০ সিসির (১ ডিস্ক) পালসার, একটি লাল রংয়ের ১৫০ সিসির (১ ডিস্ক) পালসার, একটি কালো রংয়ের ১৫০ সিসির (২ ডিস্ক) পালসার, একটি ১৫০ সিসির সুজুকি জিকজার এবং একটি লাল রঙের ১০০ সিসির প্লাটিনা রয়েছে।

আসামীদের বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলে ওসি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে দুই স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন