বিজ্ঞাপন

রাজবাড়ীতে চতুর্মূখী সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে একটি বাস ও মাহেন্দ্রর চতুর্মূখী সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়- রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এতে যান দুইটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা যুগান্তরকে বলেন, রাত পৌনে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত ৭জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১ জনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পড়ুন : দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন