বিজ্ঞাপন

মেহেরপুরে কুশপুত্তলিকা ঘিরে রহস্য, পদযাত্রার আগে উদ্ধার পুলিশের

মেহেরপুরের গাংনী শহরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, র‍্যাব ক্যাম্পে ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কের পাশে ইন্টারনেটের তারে ঝুলন্ত অবস্থায় এগুলো দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুশপুত্তলিকাগুলো উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, খড় দিয়ে তৈরি কুশপুত্তলিকাগুলো সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। প্রতিটির বুকে লাগানো পোস্টারে এনসিপির কেন্দ্রীয় তিন নেতার ছবি ছিল।

পোস্টারে লেখা ছিল, “তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে” এবং “এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।” ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে কারা রাতের আঁধারে এসব ঝুলিয়ে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, আতঙ্ক সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করে থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে গাংনীতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই কর্মসূচির কয়েক ঘণ্টা আগে কুশপুত্তলিকা উদ্ধার হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে।

পড়ুন : হজের নিবন্ধন শুরু আজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন