বিজ্ঞাপন

মা হয়েছেন গায়িকা অংকন ইয়াসমিন

মা হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন গায়িকা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ হসপিটালে স্থানীয় সময় ২৫ জুলাই রাত ২টা ১২ মিনিটে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন অনন্য জিৎ। নবজাতকের জন্য সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন গায়িকা।

এছাড়া অংকন ইয়াসমিন সন্তান জন্মের পর হাসপাতাল থেকে নবজাতকের সঙ্গে নিজের তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজ অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনের যত দুঃখ, যাতনা, না পাওয়া, ত্যাগ―সব কিছু তোমায় দেখে ভুলে গেলাম খোকা। তুমিই তো আমাদের এক “অনন্য জিৎ”।’

গায়িকা তার এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানাতেই মন্তব্যের ঘরে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীরা। এমনকি সংগীত ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক তারকাও শুভ কামনা জানিয়েছেন তাকে।

পড়ুন : অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন